ঢাকাThursday , 8 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪২ জন জনসংযোগ কর্মকর্তাকে ফিরিয়ে নেওয়া হলো তথ্য অধিদপ্তরে

Link Copied!

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ৪২ জন জনসংযোগ কর্মকর্তাকে তথ্য অধিদপ্তরে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে জনসংযোগ কর্মকর্তা হিসেবে সংযুক্তিতে কর্মরত বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সংযুক্তি প্রদানের আদেশ বাতিল করে তাদের নিজ দপ্তরে যোগদানের আদেশ দেওয়া হলো। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।