ঢাকাThursday , 8 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবি উপাচার্যসহ ২৯ প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগ

Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের ২৯ কর্মকর্তা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগ করা ব্যক্তিরা হলেন, উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ ১২ জন সহকারী প্রক্টর, মীর আব্দুল কাইয়ুম ডরমিটরির ওয়ার্ডেন আতাউর রহমান রাজু, বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক শেখ শামসুল আরেফিন, বিশ্ববিদ্যালয় ছাপাখানার প্রশাসক মোহাম্মাদ শাখাওয়াত হোসেন, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম সাগর, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসাইন সরকার, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসসি) পরিচালক দুলাল চন্দ্র রায়, অতিরিক্ত পরিচালক অধ্যাপক মশিহুর রহমান ও আব্দুর রশিদ সরকার, ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) প্রশাসক অধ্যাপক জাফর সাদিক, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক অধ্যাপক মাহফুজুর রহমান, টিএসসিসির পরিচালক ড. মিজানুর রহমান খান, সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরির পরিচালক সায়েদ মুস্তাফিজুর রহমান এবং কলেজ পরিদর্শক অধ্যাপক শহীদুল আলম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানান, মহামান্য আচার্য বরাবর বিকেল ৩টার দিকে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আজকে তিনি ও সকল প্রক্টরিয়াল বডির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান বলেন, এখন পর্যন্ত ২৮ জনের পদত্যাগ পত্র হাতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন সমন্বয়কেরা।
বিজ্ঞপ্তিতে ১৭ জন সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, সহ–উপাচার্য সুলতান-উল-ইসলাম ও হুমায়ুন কবীর, সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ কর্মকর্তা, সব আবাসিক হলের প্রাধ্যক্ষ, লিগ্যাল সেল, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেল, ডরমিটরি প্রশাসক, সিনেট ও সিন্ডিকেট সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার জন্য সময় বেধে দিয়েছেন।