ঢাকাTuesday , 30 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি- জামায়াত সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে খসরু চৌধুরী এমপি

Link Copied!

কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যাতে বৃহত্তর উত্তরা এলাকায় নৈরাজ্য চালাতে না পারে সেজন্য দৈনিক রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী। তিনি গত ১৬ জুলাই থেকে প্রতিদিন উত্তরার বিভিন্ন সড়কে দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই ধারাবাহিকতায় গতকাল সোমবার উত্তরার আজমপুর এলাকা ও জসিম উদ্দিন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। মঙ্গলবার সকালেও তিনি রাজধানীর উত্তরা ও দক্ষিণখান এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। দেশের এই ক্রান্তিকালে নেতা-কর্মীদের মনোবল বাড়াতে ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী বৃহত্তর উত্তরার বিভিন্ন এলাকায় যাচ্ছেন। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের নৈরাজ্য প্রতিরোধে দিক নির্দেশনা দিচ্ছেন। গত কয়েকদিনে তিনি ঢাকা-১৮ আসনের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি মিটিং করেছেন। কোটাবিরোধী আন্দোলনে বিএনপি-জামাতের বর্বরোচিত হামলায় আহত নেতা-কর্মীদের দেখতে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল, কুয়েত মৈত্রী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন মো. খসরু চৌধুরী এমপি। এ সময় তিনি আহত নেতা-কর্মীদের শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তারের নিকট খোঁজ নেন। এসময় তিনি যে সকল নেতৃবৃন্দ সাহসিকতার সাথে নিজের জীবন বাজি রেখে বিএনপি-জামাত-শিবিরের সন্ত্রাসীদের মোকাবেলা করে দেশের এবং সাধারণ মানুষের জানমাল রক্ষা করেছেন- তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি জামাত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।