ঢাকাFriday , 27 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা দক্ষিণে আ.লীগের মেয়র প্রতিদ্বন্দ্বী রনি

Link Copied!

roniনিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতা গোলাম মাওলা রনি। যদিও এখন তিনি আগের রাজনৈতিক ব্যানারে কোনো তৎপরতা চালান না। ঢাকায় তিনি মূলত আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবেই মাঠে নামবেন।
শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে এ ঘোষণা দিয়েছেন রনি। তার স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো-
ঢাকার মেয়র প্রার্থী হিসেবে দোয়া চাই
আস্সালামু আলাইকুম।
আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিন সিটির মেয়র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার নিয়ত করেছি। মহান আল্লাহর সাহায্য চাই এবং আপনাদের দোয়া কামনা করি।
একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার পূর্বে আমি শতবার ভেবেছি – এটা কি আমার দ্বারা সম্ভব হবে ? জীবনের বহু সফলতা এবং ব্যর্থতার অভিজ্ঞতার ওপর দাঁড়িয়ে মনে হয়েছে – ” ইন্শাআল্লাহ্ আমি পারবো”। বহু ভোটের ব্যবধানে জয়ী হবার সকল কিছুই আল্লাহপাক আমাকে দান করেছেন।
ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য বাস্তব জ্ঞান আমি অর্জন করেছি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো, সুইডেনের স্টকহোম এবং ডেন মার্কের কোপেনহেগেন মহা নগরীর ওপর গবেষনার সুযোগের কারণে। অন্যদিকে, তুমুল প্রতিযোগীতা এবং সম্পূর্ন বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের অভিজ্ঞতাও আমার রয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার সমন্বয়, জনগনের আস্থা ও বিশ্বাস অর্জন এবং এলাকার উন্নয়ন করার বাস্তব নমুনা আমি রেখে এসেছি ১১৩ পটুয়াখালী-৩ নামক সংসদীয় নির্বাচনী এলাকায়।