ঢাকাFriday , 27 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যে কথা প্রধানমন্ত্রীর মুখে ‘মানায় না’

Link Copied!

Ruhul amin gaziনিজস্ব প্রতিবেদক : ‘প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া তো তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছেন। আর আপনি তো একই দাবিতে জামায়াতকে সঙ্গে নিয়ে ১৭৩  দিন হরতাল পালন করেছিলেন, তখন কত লোক মারা গিয়েছিল আপনি কি বলতে পারবেন? পারবেন না, কাজেই আপনার মুখে খালেদা জিয়ার শাস্তির কথা মানায় না।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘২১ এর চেতনা-বর্তমান প্রেক্ষিত শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘পুলিশ বাহিনী দিয়ে আপনি সাময়িক তৃপ্তি পেতে পারেন কিন্তু স্থায়ী সমাধান পাবেন না।’
রুহুল আমীন গাজী বলেন, ‘সাধারণ মানুষ ধরা পড়লেও গুলি থেকে নিস্তার পাচ্ছে না। এই সরকার শুধু মুখে গণতন্ত্রের কথা বলছে, কিন্তু তার পুলিশ বাহিনী ঘর থেকে নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়ে শুধু পায়ে নয় বুকেও গুলি করে হত্যা করছে।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারি তামাশার নির্বাচন করে এ অবৈধ সরকার ক্ষমতায় এসেছে, যে নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া কোনো দল অংশগ্রহণ করেনি, যে নির্বাচন দেশের ৫%  ভোটারও ভোট দেয়নি সেই নির্বাচিত সংসদকে যদি গণতান্ত্রিক সংসদ বলা হয় তাহলে পৃথিবীর মানচিত্র থেকে গণতন্ত্র শব্দটিকে মুছে ফেলতে হবে।’
আয়োজক সংগঠনের  সভাপতি ও সাবেক সচিব  আ ন হ আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- সংগঠনের সহ-সভাপতি জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম,  জিয়া ব্রিগ্রেডের কেন্দ্রীয় সভাপতি আবুল হোসেন প্রমুখ।