ঢাকাSunday , 30 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর মৃত্যুর পরদিন জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা চাঁদ

Link Copied!

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ (চাঁদ) কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (৩০ জুন) দুপুর ১২টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এদিকে আবু সাঈদ চাঁদের স্ত্রী শাহানা বেগম (৬০) শনিবার (২৯ জুন) দুপুরে মারা গেছেন। রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে রোববার বিকেলে তার জানাজা হওয়ার কথা রয়েছে।
কারাগার থেকে মুক্তি পেয়ে আবু সাঈদ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। এর আগে গত ২৪ মার্চ আবু সাঈদের মা আশরাফুন্নেশা মারা যান। সেদিন আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন এই বিএনপি নেতা।