ঢাকাThursday , 26 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির সভাপতি মাহবুব সম্পাদক মাহমুদ

Link Copied!

সভাপতি ড. মো. মাহবুবুল ইসলাম

সভাপতি ড. মো. মাহবুবুল ইসলাম

সাধারণ সম্পাদক ড. মাহমুদ আল হোসেন

সাধারণ সম্পাদক ড. মাহমুদ আল হোসেন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) বিজ্ঞানী সমিতির ২০১৫-১৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ড. মো. মাহবুবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ড. মাহমুদ আল হোসেনসহ ১৮ পদের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্য ১৬টি পদে নির্বাচিতরা হলেন-সহসভাপতি পদে ২ জন যথাক্রমে ড. মো. নাসির উদ্দিন ও কৃষিবিদ মো. ইয়ার উদ্দিন সরকার, যুগ্ম সম্পাদক পদে ২ জন যথাক্রমে কৃষিবিদ মো. কামরুজ্জামান ও ড. মো. শাহীন পলান, কোষাধ্যক্ষ কৃষিবিদ আবু ছালেহ মো. ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মো. শাহাদত হোসেন, দপ্তর সম্পাদক কৃষিবিদ আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ মো. আল-মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কৃষিবিদ মো. জাকির হোসেন। এ ছাড়া সদস্য পদে নির্বাচিত ৭ জন হলেন-ড. মো. আব্দুল আলীম, ড. নার্গিস আক্তার, ড. মো. গোলাম মোস্তফা, কৃষিবিদ এটিএম মোরশেদ আলম, কৃষিবিদ একেএম শাহাদাত হোসেন, ড. সালেহ মো. আশরাফুল হক এবং কৃষিবিদ মো. মমতাজ আলী।