ঢাকাTuesday , 25 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Link Copied!

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকট শব্দে পর পর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৫ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা ‎শামসুদ্দিন দিদার জানান, এটি গণতান্ত্রিক আন্দোলনকে বাধা প্রধান করতে একটি শক্তি এমনটি করেছে। আগামীর আন্দোলনে যেন নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা একত্রিত না হতে পারে, সেজন্য ভয়ভীতি প্রদর্শন করতে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মোল্লা বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে আমরা নিশ্চিত না। তবে আমরা বিকট শব্দ পেয়েই ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে দেখা হচ্ছে।