ঢাকাThursday , 26 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাচ্চা বিছানায় প্রস্রাব করে?

Link Copied!

baby1লাইফস্টাইল ডেস্ক : একদম ছোট বয়সে মেনে নেয়া গেলেও ৪ থেকে ১০ বছরের বাচ্চার বিছানায় প্রস্রাব করে দেয়াটা একটু অন্যরকম। তবে এই সমস্যাটি ঘন ঘন হওয়ার পেছনে অন্যতম কারণ হল বাচ্চাদের মূত্রথলী ছোট থাকা। তাই তারা প্রস্রাব ধরে রাখতে পারেনা। আর বাচ্চাদের এই সমস্যা রোধ করার জন্যও আছে কিছু ঘরোয়া সমাধান।
দারুচিনি গুঁড়ো
বাচ্চাদের বিছানায় প্রস্রাব বন্ধ করার জন্য দারুচিনি গুঁড়ো খুবই সাধারণ উপকারী। সেজন্য আপনার বাচ্চাকে আস্ত দারুচিনি চিবিয়ে খেতে দিতে পারেন। সকালের নাস্তায় দারুচিনি গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে বাচ্চার খাওয়াতে পারেন।
অলিভ অয়েল
পরিমাণমতো অলিভ অয়েল সামান্য গরম করে নিন। তারপর বাচ্চার নিন্মাঙ্গের আশেপাশে ভালো করে কুসুম গরম অলিভ অয়েল ম্যাসাজ করে নিন। এই সমস্যা পুরোপুরি সারিয়ে তুলতে প্রতিদিন একই ভাবে গরম অলিভ অয়েল ম্যাসেজ করুন।
মধু
বাচ্চাদের বিচানার প্রস্রাব করার সমস্যা রোধ করার জন্য মধু খুব উপকারী। তাছাড়া বাচ্চারাও মধু খেতে খুব ভালোবাসে। বাচ্চা প্রতিরাতে ঘুমানোর আগে তাকে ১ চামচ মধু খেতে দিন। সকালের নাস্তার পর এক গ্লাস দুধের সঙ্গে ১ চামচ মধু মিশিয়েও খাওয়াতে পারেন।