ঢাকাThursday , 26 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমি দখলের চেষ্টায় ছাত্রলীগ

Link Copied!

Barisal-Property-Madeবরিশাল প্রতিনিধি : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশাল নগরীতে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় পুলিশের উপস্থিতিতেই জমির মালিকের পরিবারের নারী সদস্যদের লাঞ্ছিত করে তারা।
বৃহস্পতিবার বেলা ১০টার দিকে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডের ১নম্বরপুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে মালিকপক্ষের বাধার কারণে পিছু হটে যায় নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর সিঅ্যান্ডবি রোডের ১নম্বরপুল এলাকায় বিরোধপূর্ণ ২৬ শতাংশ জমি দখলে নেয়ার জন্য সকালে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াশিম দেওয়ানের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের অন্তত ২০-২৫ জন সেখানে অবস্থায় নেয়। এক পর্যায়ে তারা ওই জমিতে বেশ কয়েকটি সীমানা পিলার বসায়। পরে জমির প্রকৃত মালিক দাবিদারের পরিবার তাতে বাধা দিলে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম।
অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ নেতাকর্মীরা জমির মালিক পরিবারের নারী সদস্যদের লাঞ্ছিত করে।
যদিও এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে এসআই দেলোয়ার হোসেন বলেন, সীমানা পিলারগুলো জমির মালিকের মেয়েসহ পরিবারের সদস্যরা তুলে ফেলে দেয়।
জমি মালিক দাবিদার অ্যাডভোকেট সৈয়দ আবুল খায়ের মো. শফিউল্যাহর মেয়ে জানান, ১৯৮০ সালে ২৬ শতাংশের ওই জমি আমিরুননেছা খাতুন নামে এক নারীর কাছ থেকে তার বাবা ক্রয় করেন। এরপর সেখানে তারা দালান নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। সম্প্রতি ওই জমিসহ আশেপাশে আরও বেশকিছু জমি ওয়ারিশ সূত্র দাবি করেন স্থানীয় সাবের হোসেন বাবু নামে এক ব্যক্তি। এ ঘটনায় তার বাবা অ্যাডভোকেট সৈয়দ আবুল খায়ের মো. শফিউল্যাহ আদালতে মামলা করেন। পরে সংঘর্ষের আশঙ্কায় সম্পত্তিতে স্থিতিবস্থা জারি করেন আদালত।
জমির মালিকের মেয়ে আরো জানান, জমিটি দখলে নেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পরে দলিলবিহীন নাম সর্বস্ব সাবের হোসেন বাবু জমিটি ছাত্রলীগ নেতা ওয়াশিম দেওয়ানের কাছে বিক্রি করেন। ওই ছাত্রলীগ নেতা দফায় দফায় জমিটি দখলে নেয়ার চেষ্টা করে। সর্বশেষ বৃহস্পতিবার ৫০-৬০জন নেতাকর্মী নিয়ে আবারো চেষ্টা চালানো হয়।
বিরোধীয় জমি কেনার বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা ওয়াশিম দেওয়ান বলেন, দাবিদার সাবের হোসেন বাবু জমিটি দখলে নেয়ার জন্য তার কাছে একবার গিয়েছিলেন। এসময় তাকে কোতয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতা নেয়ার জন্য বলা হয়।’
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন বলেন, জমিটির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। যে বিষয়টি সমাধানে উভয় পক্ষকে নিয়ে থানাতেও বসা হয়েছিলো। কিন্তু আইনী জটিলতার কারণে সমাধান করা সম্ভব হয়নি।’