ঢাকাThursday , 26 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ নেতার হেলিকপ্টার বিলাস

Link Copied!

abul-kalam-azadজামালপুর প্রতিনিধি : আগামী ১ মার্চ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। ইতোমধ্যে পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন নেতারা। সম্মেলনকে সামনে রেখে সভাপতি পদপ্রার্থী আবুল কালাম আজাদ মেডিসিনের হেলিকপ্টার বিলাস স্থানীয় নেতাকর্মীদের রীতিমতো চমকে দিয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান।
তবে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোফাজ্জল হোসেন জানান, আবুল কালাম আজাদ একজন ব্যবসায়ী। শারীরিক অসুস্থতার কারণে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বকশীগঞ্জে এসেছিলেন। নেতাকর্মীদের সঙ্গে দেখা করে ঢাকায় ফিরে গেছেন। সম্মেলনে যোগ দিতে তিনি ১ মার্চ ফের আসবেন।
উল্লেখ্য, প্রায় এক যুক পর আগামী ১ মার্চ বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ চেয়ার প্রতীক ও সহ-সভাপতি আবুল কালাম আজাদ মেডিসিন হারিকেন প্রতীক নিয়ে সভাপতি পদে লড়ছেন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ফুটবল প্রতীক, সহ-সভাপতি আবু জাফর ছাতা প্রতীক ও সদস্য নুরুজ্জামান মই প্রতীক নিয়ে ১৮৩ জন কাউন্সিলারের মন জয় করতে মাঠে নেমেছেন।