ঢাকাThursday , 26 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিকেলের নাস্তায় আলু পরোটা

Link Copied!

recipe_653629789লাইফস্টাইল ডেস্ক: বিকেলের চায়ের সাথে তৈরি করুন আলু পরোটা।
উপকরণ: আলুসিদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, গোলমরিচ আধা চা চামচ, লবণ ২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে পাতা ১ টেবিল চামচ, তেল আধা কাপ, ময়দা পরিমাণ মতো।
প্রণালী: পাত্রে ২ টেবিল চামচ তেল ও পেঁয়াজ দিয়ে বাদামি হলে আদা, রসুন, জিরা, শুকনা মরিচ, পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে কষিয়ে নিন। এবার আলু সেদ্ধ দিয়ে নেড়ে নামিয়ে নিন। আলু ঠাণ্ডা হলে কাঁচা মরিচ, গোলমরিচ, ধনে পাতা দিয়ে ময়দার সঙ্গে মেখে নিন।
এবার পছন্দমতো আকারে পরোটা বেলে হালকা তেলে দুইপাশ সোনালী করে ভেজে তুলুন।
সস অথবা চাটনীর সঙ্গে গরম গরম পরিবেশন করুন।