ঢাকাWednesday , 25 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইলিশ মাছের দম বিরিয়ানি

Link Copied!

ilish-birianiলাইফস্টাইল ডেস্ক : মাছে ভাতে বাঙালির খাওয়ার মজা ইলিশে। তারপরও যদি হয় ইলিশের দম বিরিয়ানি, তাহলে তো জিভে জল ধরে রাখা দায়। নানা অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে মন মাতানো গন্ধে ভরা দম বিরিয়ানি প্রথম শ্রেণির খাবার হিসেবে গণ্য হয়। তাই আজ শিখে নেব সুস্বাদু ইলিশ মাছের দম বিরিয়ানি রান্নার সহজ রেসিপি।
যা যা লাগবে
ইলিশ মাছ ৬ টুকরা, রসুন বাটা ২চা চামচ, পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১চা চামচ, কাটা পিঁয়াজ ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ২ চা চামচ, টকদই সিকি কাপ, পোলাওয়ের চাল আধা কেজি, ঘি ৩ টেবিল চামচ, বেরেস্তা সিকি কাপ, এলাচ ২টি, তেজপাতা ১টি, চিনি ১চা চামচ, কাঁচামরিচ ৬টি, কেওড়া জল ১চা চামচ, লবণ স্বাদমতো, পরিমাণমতো পানি।
যেভাবে করবেন
মাছ ধুয়ে টকদই, কাঁচামরিচ বাটা ও লবণ দিয়ে ১৫ মিনিট মেখে রাখতে হবে। কড়াইতে তেল ও ঘি অল্প পরিমাণে গরম করে পিঁয়াজ কুচি ছেড়ে দিন। হালকা নেড়ে রসুন বাটা, জিরা গুঁড়া, লবণ দিয়ে কষাতে হবে। কষানো মসলায় ইলিশ মাছ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিন। মাছ সেদ্ধ হয়ে আসলে নামিয়ে রাখুন। অপর একটি হাঁড়িতে পানি, তেজপাতা, এলাচ, লবণ ও চিনি দিয়ে ফুটাতে হবে। ফুটন্ত পানিতে চাল সেদ্ধ হয়ে আসলে দুই স্তরে মাছ, বেরেস্তা , কাঁচামরিচ ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট হালকা আঁচে রেখে দিন। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাপ ওড়া ইলিশ মাছের দম বিরিয়ানি।