ঢাকাSaturday , 25 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২

Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে মুহুরী হাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবদুল মোতালেব টুকু (৭০) ও মো. আবছার (৫৫)। তারা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন।
নাজিরহাট হাইওয়ে থানার এসআই মো. আনিসুল ইসলাম বলেন, খাগড়াছড়ি পরিবহন নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। একজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।