ঢাকাThursday , 23 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ১

Link Copied!

সিলেটে চিনি চোরাচালানের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্যাডেট কলেজের পাশে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
আটক রহিম মিয়া (২৪) এয়ারপোর্ট থানাধীন ধাপানাটিলা এলাকার মো. বশির মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্যাডেট কলেজের পাশের একটি রাস্তায় অভিযান চালিয়ে করে ১৫৩ বস্তা ভারতীয় চিনি, চোরাই কাজে ব্যবহার করা একটি ট্রাকসহ চোরাকারবারিকে আটক করা হয়।
সিলেট মহানগরী পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতার যুবকের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলার মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।