ঢাকাWednesday , 25 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের ওপর প্রতিশোধ নেবেন না

Link Copied!

rashed-khan-menon-2নিজস্ব প্রতিবেদক : ওয়ার্কার্স পার্টির সভাপতি, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘রাজনীতিতে হেরে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ওপর প্রতিশোধ নেবেন না। তাদের মুখের দিকে তাকিয়ে আন্দোলনের কৌশল পরিবর্তন করুন।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সেগুন বাগিচা হাই স্কুলের শিক্ষার্থীদের আয়োজিত ‘স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দাবিতে’ এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি-জামায়াত জোট রাজনীতিতে হেরে গেছে। হেরে গিয়ে এখন তারা তথাকথিত হরতাল অবরোধ দিয়ে যাচ্ছে। ২মাস ধরে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। পরীক্ষার দিনগুলো বেছে বেছে তারা হরতাল দিয়ে যাচ্ছে। তারা বলে কিসের পরীক্ষা, কিসের কি?’
অন্ততপক্ষে শিক্ষার্থীদের দিকে তাকিয়ে পরীক্ষার সময় হরতাল-অবরোধ না দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে হেরে গিয়ে অন্তত পক্ষে এই কোমলমতি শিক্ষার্থীদের উপর প্রতিশোধ নেবেন না। তাদের মুখের দিকে তাকিয়ে আপনারা আন্দোলনের কৌশল পরিবর্তন করেন।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘গণতান্ত্রিক সরকার উৎখাতের লক্ষ্যে মান্না বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছিল।’
তিনি বলেন, ‘মান্নার সঙ্গে সুশীল নামধারী আর কে কে জড়িত আছে তা সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। কারণ তারা দেশ, জাতি ও গণতন্ত্রের শত্রু।’
মান্নাসহ তার সঙ্গে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মায়া বলেন, ‘গণমাধ্যমে বিবৃতি দিয়ে এবং টেলিভিশনে টকশোয়ের মাধ্যমেও কিছু ব্যক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র বন্ধ না করলে এই বিবৃতি এবং টকশো ওয়ালাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি বন্ধ না করলে শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার গুলশান কার্যালয় অবরোধ করা হবে বলেও জানান তিনি।
এ সময় সেগুনবাগিচা হাই স্কুলের শতাধিক শিক্ষার্থী বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল- ‘বোমা চাই না পড়তে চাই’, ‘শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি বন্ধ কর’, রাজনৈতিক অস্থিরতা দেখতে চাই না, পড়তে চাই’, ‘মরতে চাই না, পড়তে চাই’ প্রভৃতি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক এ কে এম ওবায়দুল্লাহ, ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন, স্কুলের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইউসুফ চৌধুরী প্রমুখ।