ঢাকাWednesday , 25 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়

Link Copied!

mahbubনিজস্ব প্রতিবেদক : বিডিআর বিদ্রোহের ঘটনায় চলমান বিচার প্রক্রিয়া দেশের সাধারণ মানুষের সামনে প্রকাশের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বলেছেন, কোনো নিরপরাধ মানুষ যাতে সাজা না পায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। চলমান বিচার প্রক্রিয়ার সচ্ছতাও দাবি করেন সাবেক এ সেনাপ্রধান।
বুধবার বেলা ১১টায় বিএনপির পক্ষ থেকে বনানীস্থ সামরিক করবস্থানে বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় তার সঙ্গে সাবেক সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ৫৩ জন সেনা কর্মকর্তাসহ অসংখ্য সৈনিক নিহত হওয়ায় দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই চলমান বিচার প্রক্রিয়া দেশের সাধারণ মানুষের সামনে প্রকাশ করতে হবে। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে যাতে কোন নিরাপরাধ মানুষ শাস্তি পায়।’