ঢাকাThursday , 4 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য ব্যবস্থায় নিকট অতীতের ইতিহাস সুখকর নয় : ওবায়দুল কাদের

Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থায় নিকট অতীতের ইতিহাস সুখকর নয়। ৩ মাস আগের আমদানি করা যন্ত্র এখনো ব্যবহার করা হয়নি।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কিছু জটিল রোগের জন্য বাহিরে যেতে হয়। তাই একটি আধুনিক হাসপাতাল দরকার। জরুরী রোগীর জন্য উপজেলা পর্যায়েও আইসিইউ থাকা দরকার।
সততা থাকলে ভালো করা যায় উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সৎ মানুষ। তিনি তার কাজে ভালো করবে। স্বাস্থ্যখাতে যার যার দায়িত্ব পালন এগুলো খুব চ্যালেঞ্জিং।
ওবায়দুল কাদের বলেন, ‘গুরুত্বপূর্ণ যন্ত্র আমদানি হয়ে প্যাকেটের মধ্যে পড়ে থাকে কিন্তু ব্যবহার হয় না- এই ইতিহাস আমাদের আছে। আমার জীবন মরণ পরিস্থিতে ল্যাব থেকে এনে শেষ মুহূর্তে তা কাজে লাগানো হয়েছে। এখানে স্বচ্ছভাবে দায়িত্ব পালন খুব চ্যালেঞ্জিং। এই দায়িত্বটা সম্মিলিতভাবে সবাইকে নিতে হবে।’
তিনি বলেন, ‘পদ্মার ওপারে বড় আধুনিক হাসপাতাল করার প্রস্তাব আছে। প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। আমাদের বড় আধুনিক হাসপাতালের বড় প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবার যথার্থ ব্যক্তিকে মূল্যায়ন করা- বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, এটা আমাদের দলের নেতৃত্বের প্রতিচ্ছবি। আমার ধারণা তিনি তার যোগ্যতার প্রমাণ দেবেন। আমি মনে করি স্বাস্থ্য ব্যবস্থায় নিকট অতীতের ইতিহাস সুখকর নয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আ ফ ম রুহুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও উপ-কমিটির সদস্য সচিব ডা. রোকেয়া সুলতানা।