ঢাকাTuesday , 24 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মান্নাকে পরিবারে ফেরত দেওয়ার দাবি বিএনপির

Link Copied!

manna_salauddinনিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে অবিলম্বে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ‍মুখপাত্র এ দাবি করেন।
মান্নাকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার সময় সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই নিয়ে গেছে দাবি করে সালাহ উদ্দিন আহমেদ তার বিবৃতিতে বলেন, তারপর পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়নি মর্মে বক্তব্য প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি। যে প্রক্রিয়ায় তাকে তুলে নেওয়া হলো তাতে রাষ্ট্রের কোনো নাগরিকের মৌলিক অধিকার, মানবাধিকার এবং বেঁচে থাকার অধিকারের কোনো গ্যারান্টি অবশিষ্ট রইল না।
তিনি বলেন, আমরা সাংবিধানিক, মৌলিক ও মানবাধিকারকে চূড়ান্ত লঙ্ঘন করে সরকারী বাহিনীর এহেন ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে মান্নাকে তার পরিবারের কাছে ফেরত দিতে ও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।