ঢাকাTuesday , 2 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিরোধী কণ্ঠ রোধ করতে বাকশালের মতো কাজ করছে সরকার : রিজভী

Link Copied!

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম আছে সেই সাথে বাকশালও আছে ভিন্নভাবে। আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও দিনকাল বন্ধ করেছে এই সরকার। বিরোধী কণ্ঠ রোধ করতে বাকশালের মতো কাজ করছে সরকার। অনেক মিডিয়া থাকলেও সত্য ও ন্যায় সঙ্গত কথা বলতে গেলেই আপনি নিরুদ্দেশ, না হয় আজীবনের জন্য কারাগারে থাকতে হবে।
মঙ্গলবার নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রমজান উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহেরর মাগফেরাত কামনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অসুস্থ ও নিহত সকল নেতাকর্মীদের আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটি।
রাজনৈতিক স্বাধীনতা হরণ করতে হলে আগে তার সাংস্কৃতিক কালচার হরণ করলে হবে এমন মন্তব্য করে রিজভী বলেন, দেশে পার্শ্ববর্তী দেশের সিনেমা দিয়ে সাংস্কৃতিক আগ্রাসন ছড়িয়ে পড়ছে। এটি অত্যন্ত ক্যালকুলেট করে এ সরকার করে যাচ্ছেন।
বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, প্রচারদলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, আসাদুজ্জামান আকাশ, সহ-সাংগঠনিক ও যুক্তরাজ্য প্রচারদলের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ।