ঢাকাTuesday , 24 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহমুদুর রহমান মান্না ‘আটক’

Link Copied!

Manna1নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে এ ব্যাপারে কিছুই জানে না তার।
মান্নার পারিবারিক সূত্র জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে তার ভাতিজির বনানীর বাসা থেকে আইনশৃঙ্খলাবাহিনীর সাদা পোশাক পরা সদস্যরা মান্নাকে আটক করে নিয়ে যায়।
তবে আইনশৃঙ্খলা বাহিনী আটকের খবর জানে না বলে দাবি করেছে।
এ বিষয়ে বনানী থানার ওসি ভুইয়া মাহবুব বলেন, ‘এরকম খবর আমাদের জানা নেই।’
ডিবির সহকারী কমিশনার (মিডিয়া) ইফতেখারের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা জানি না। মিডিয়ার মাধ্যমে আটকের খবর শুনেছি।’
গত প্রায় দু মাস ধরে চলমান সহিংসতার প্রেক্ষাপটে জাতীয় সংলাপের দাবিতে নাগরিক ঐক্যের ব্যানারে নানা কর্মসূচি পালন করে আসছিলেন মান্না।
এদিকে তার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির টেলিফোন আলাপের অডিও ক্লিপ রোববার গণমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে দেশের চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির উত্তরণে সেনাবাহিনীর হস্তক্ষেপে সহযোগিতা করতে চান বলেও উল্লেখ্য করা হয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। এ সংবাদ প্রকাশের পর মান্না আটক হবেন এমন একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে নিজের ফেসবুক পেজে মান্না এসব বিষয়ে মন্তব্য করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘সামগ্রিক ঘটনায় আমি বিস্মিত, দুঃখিত, মর্মাহত। এ পর্যন্ত আমার রাজনীতি জীবনে কখনও সহিংসতা, ষড়যন্ত্রকে প্রশ্রয় দেই নি। আমার অতীত ইতিহাস সাক্ষ্য দেবে। যে দুটো সাক্ষাৎকার ছেপেছে পাঠকদের অনুরোধ করবো যেন ভালো করে সেটা শোনা এবং পড়ে দেখার। কোথাও কোনো ষড়যন্ত্রের গন্ধ নেই, উস্কানি নেই।’
তিনি আরও বলেন, ‘আমার এই বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেন আমি লাশ চাই। একইভাবে সেনাবাহিনীর কোনো কোনো কর্মকর্তা আমার সাথে কথা বলতে আগ্রহী হলে বলব কি না সে কথা জানতে চাইলে, আমি বলেছি রাজি আছি। আমি রাজনীতি করি সবার সঙ্গে কথা বলতে হয়। এটা থেকে এক এগারো বা সামরিক কু’য়ের ষড়যন্ত্রের আবিষ্কার হয় কিভাবে? যেখানে এরকম কোনো বৈঠকই হয়নি।’
এ অবস্থায় গতকাল সোমবারই মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা।
আবার সোমবারই শান্তি ও সংলাপের দাবিতে ঢাকায় গণমিছিলের কর্মসূচি ছিল নাগরিক ঐক্যের। কিন্তু শেষ পর্যন্ত সে কর্মসূচি বাতিল করা হয়। এ পরিস্থিতিতে মাহমুদুর রহমান মান্না আজ মঙ্গলবারই এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।