ঢাকাTuesday , 24 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মান্না-কামাল ‘দলছুট সন্ত্রাসী’

Link Copied!

Mayaনিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে ‘দলছুট সন্ত্রাসী’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। ২০ দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মায়া বলেন, ‘মান্না-কামাল ও জামায়াতে ইসলাম একই সূত্রে গাঁথা। এরা দলছুট সন্ত্রাসী। কেউই  আইনের  শাসন মানেন না। সংবিধান মানেন না। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে জঙ্গির দেশ। দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন করতে দেয়া হবে না।’
মায়া আরো বলেন, ‘খালেদার হরতাল কেউই মানে না। যানবাহন  চলছে, দোকানপাট খোলা আছে, মানুষ কাজকর্ম করছে।’
সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, আওলাদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.দিলীপ রায় ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।