পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে রাজধানীতে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
সোমবার বিকালে রাজধানীর প্রগতি স্মরণীর যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশ থেকে শুরু হয়ে কুড়িল চৌরাস্তায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামীর ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ।
র্যালিতে উপস্থিত ছিলেন শিবিরের মহানগর উত্তর সেক্রেটারি মীর শিহাব,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।

