লাইফস্টাইল ডেস্ক : কাজের চাপে মাথা যখন ঝিম ধরে আছে, ঠিক তখনই সামান্য সমস্যাতে সব কিছু জটিল মনে হয়। মাথা খাটিয়ে সামান্য বুদ্ধি বের করার ইচ্ছা জাগে না। অথচ খুব সহজ কিছু উপায় জানা থাকলে জীবনযাত্রা সহজ হয়ে যায় অভাবণীয়ভাবে। আজ তেমনি কিছু কৌশল আপনাদের জন্য তুলে ধরা হল।
* আসছে গরম, ঢাকা শহরে তাই মশার উৎপতও বেড়ে চলেছে সহ্যমাত্রা ছাড়িয়ে। ঠিক এই সময়ে মশা তাড়ানোর সবচেয়ে কার্যকরী উপায় হিসেবে কয়েক টুকরো কর্পূর আধকাপ পানিতে ভিজিয়ে খাটের নীচে রেখে দিন। তারপর নিশ্চিন্তে ঘুমান।
* ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে রাখতে পারেন। ধুনোর বদলে চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে।
* প্রয়োজনের সময় কিছু বোতলের ছিপি খুব শক্ত হয়ে আটকে যায়। এসময় একটা রুমাল গরম পানিতে ভিজিয়ে বোতলের মুখে এক মিনিট জড়িয়ে রাখতে হবে। কিছুক্ষণ পরে ছিপিটি এমনিই আলগা হয়ে আসবে।
* এনামেলের বাসন থেকে দাগ তুলতে লবণ আর ভিনেগারের মিশ্রণ ব্যবহার করুন। একদম ঝকঝকে হয়ে যাবে।
* শক্ত করে মুখ বন্ধ একটি ছোট্ট শিশিতে কর্পূর পুরে যন্ত্রপাতির বাক্সে রেখে দিন। যন্ত্রপাতিতে মরিচা পড়বে না।
* অনেক সময় ভালো করে ধোয়ার পরেও বাচ্চাদের জামাকাপড় বা কাঁথায় দুর্গন্ধ থেকে যায়। দুর্গন্ধ দূর করার জন্য আধা চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে জামাকাপড় চুবিয়ে নিলে দুর্গন্ধ দূর হবে।
* দেয়ালে পেরেক গাঁথার আগে ফুটন্ত গরম পানিতে ডুবিয়ে নিলে হাতুড়ি মারার সময় প্লাস্টার খসবে না।
* ব্যবহারের পর সুগন্ধির বোতল তুলা বা কাপড়ে জড়িয়ে রাখলে সুগন্ধি বেশিদিন টিকবে।

