রাজধানীর বনানী থানাধীন ১৯নং ওয়ার্ড কড়াইল আদর্শ নগরের বাসিন্দা আমিনুল ইসলাম বাধন নামের একজন শারীরিক প্রতিবন্ধীকে রিকশা প্রদান করে সহায়তা করলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আমজাদ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের অংশগ্রহণে একটি বৈষম্যমুক্ত ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, অতীতে পরিবার ও সমাজে প্রতিবন্ধীদের বোঝা মনে করা হতো। এই অবস্থা থেকে উত্তরণে মানুষের মননের পরিবর্তনে মায়ের মমতা নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী।
আমজাদ হোসেন ছাত্রজীবনে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ভবিষ্যতে তিনি বনানী ১৯নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচন করতে চান।

