ঢাকাSunday , 10 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ফলাফল জালিয়াতি করা হয়েছে : রিজভী

Link Copied!

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সুপ্রিম কোর্টের মতো জায়গায় আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিলো, ফলাফল কেড়ে নিলো। ফলাফল জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যদি সুষ্ঠুভাবে ভোট গণনা হতো, তাহলে বিএনপির ফুল প্যানেল বিজয়ী হতো।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে এখন একটি পরিবারের জমিদারি চলছে, দেশ রাজতন্ত্রে পরিণত হয়েছে। গতকাল আপনারা দেখছেন সুপ্রিম কোর্ট বারের নির্বাচন। অহংকারের মাত্রা ও ক্ষমতার দম্ভ কতটা তীব্র হতে পারে সেখানে তা দেখা গেছে। সেখানে যুবলীগ যে তাণ্ডব চালিয়েছে তা দেশবাসী দেখেছে। অথচ গ্রেফতার করা হয়েছে সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। কিন্তু যুথিকে কেন আটক করা হলো না? মারামারি করলো তারা নিজেরা নিজেরা। আটক করা হয়েছে বিএনপির লোক।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ডামি সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। জনগণ যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবে, রাষ্ট্রপতি বানাবে সে অধিকার কেড়ে নেয়া হয়েছে। আজকে পাঁচ কোটি শিক্ষিত যুবক বেকার- সেদিকে খেয়াল নেই। তাদের কাজের সুযোগ করে দেয়ার কোনো উদ্যোগ নেই। তারা ভ্রুক্ষেপ-ই করছে না।
এ সময় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, ফজলে হুদা বাবুল প্রমুখ।