ঢাকাWednesday , 6 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯ মার্চ সারাদেশে কর্মসূচি দিল বিএনপি

Link Copied!

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানিসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী শনিবার (৯ মার্চ) সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি।
আজ বুধবার (৬ মার্চ) বিকেলে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
রুহুল কবির রিজভী বলেছেন, এখনো গুম-ক্রস ফায়ার, গ্রেপ্তার অব্যাহত রয়েছে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সুপেয় পানি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্ষমতায় যাওয়ার পর জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আনতে পারেনি।
সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, দুর্নীতি ঢাকতে জ্বালানি খাতে ইনডেমনিটি জারি করা হয়েছে। নিজেদের পকেটে ঢোকানোর জন্য কুইক রেন্টালের মাধ্যমে ক্যাপাসিটি চার্জের নামে টাকা লোপাট করা হচ্ছে। জ্বালানি আমদানির নামে বিদেশে টাকা পাচার করা হচ্ছে। রমজানের সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণের দাম বাড়ানো হচ্ছে।
রুহুল কবির রিজভী বলেন, বরই দিয়ে ইফতার করার পরামর্শ মুসলমানদের সঙ্গে রসিকতা। ডামি সরকারের মন্ত্রীরা সাধারণ মানুষের সাথে তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করছেন। মুক্তির চেতনা বিক্রি করা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের বেশি অপমানিত করেছে।