ঢাকাTuesday , 5 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

Link Copied!

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। এজন্য প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের গ্রামে যেতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চিকিৎসকরা মানুষকে সেবা দিতে কাজ করবে, আমরাও তাদের সবকিছু দেব।
মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সোসাইটি অব নিউরোলজিস্ট আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা উন্নত করতে পারলে দেশের চিকিৎসাসেবা অনেক দূর এগিয়ে যাবে। এখন একটাই স্বপ্ন, চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব চিকিৎসক প্রান্তিক অঞ্চলে কর্মরত থাকবেন তাদের সুরক্ষা ও অগ্রাধিকার দিয়ে নীতিমালা তৈরি করা হবে। নীতিমালায় কতদিন তিনি প্রান্তিক অঞ্চলে থাকবেন, ট্রেনিং, প্রমোশনসহ সব সুযোগসুবিধা উল্লেখ করা হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা তার বক্তব্যে বলেন, দেশে ভালো ক্লিনিশিয়ান থাকলেও ভালো শিক্ষকের অভাব রয়েছে। সেজন্য সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সোসাইটি অব নিউরোলজিস্ট আয়োজিত কনফারেন্সে অন্যদের মধ্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম, সংগঠনের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি অধ্যাপক মো. বদরুল আলম উপস্থিত ছিলেন।