এই সরকার জনগণের নয়, লুটেরাদের সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ সোমবার (৪ঠা মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
এসময় তিনি বলেন, খুব শিগগিরই বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কটু কথা কথার জবাব দেবে জনগণ।
বিদেশে বিএনপির নয়, বরং আওয়ামী লীগের প্রভু আছে। এসময় রুশ-ভারতের হাতে বাংলাদেশকে তুলে দেয়ার চক্রান্ত করছে সরকার বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন কারা বিদেশে টাকা পাচার করেছে, সব হিসাব বিএনপির কাছে রক্ষিত আছে। রমজানে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের কাছে অনুরোধ জানান তিনি।

