ঢাকাThursday , 29 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

তারা হলো জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হারুয়াবাড়ি গ্রামের মৃত-নূর মোহাম্মদের ছেলে আশরাফ আলী (৫০) ও ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উলোবাড়িয়া গ্রামের মৃত- আমজাদের ছেলে উজ্জল হোসেন (৩৩)। র‌্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলের দিকে র‌্যাব -১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম’র দিক নির্দেশনায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল, নগদ ২৩ হাজার ৬২২ টাকা ও মাদক কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।