ঢাকাWednesday , 28 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক দুই মাদক কারবারি

Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মোল্লাহাট উপজেলার সাগর ফিলিং স্টেশনের পাশে নওয়াপাড়াগামী একটি পিকআপ থেকে এই গাজা জব্দ করা হয়। এসময় আটক করা হয়, চট্টগ্রামের ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবুল হোসেন (৩২) ও একই উপজেলার উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩০)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মাদক কারবারিরা মূলত বাগেরহাটকে রুট হিসেবে ব্যবহার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোল্লাহাট থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এদিকে, একই দিন বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন সময় জব্দ করা ৯৩ কেজি ৭শ গ্রাম গাঁজা, ৩১ বোতল ফেন্সিডিল ও ১ হাজার ৫০৬ পিস ইয়াবা পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।