ঢাকাWednesday , 28 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল-অস্ত্রসহ নারী গ্রেফতার

Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল, অস্ত্র-গুলি এবং টাকাসহ শেফালী খাতুন নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার লে. কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে আবুল হাশেম জানান, মঙ্গলবার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খাজিরাথাকে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানকালে শেফালী খাতুনের হেফাজতে থাকা এক হাজার ৯৩৬ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, দুটি হাঁসুয়া, একটি মোবাইল এবং মাদক বিক্রির ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তারা পারিবারিকভাবে মাদক কারবারে সম্পৃক্ত। আসামি আরও জানায়, তারা মাদক কারবারের কাজে এই আগ্নেয়াস্ত্র বা দেশি অস্ত্র ব্যবহার করতেন।
কোম্পানি কমান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব বেশকিছু তথ্য পেয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুষ্টিয়া, রাজশাহীর বাঘা অঞ্চল, পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকাতে তারা এই সিন্ডিকেট পরিচালনা করছেন।
আটক আসামির নামে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।