ঢাকাSunday , 22 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি জামায়াতের সংস্কৃতি মেনে নিয়েছে

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি জামায়াতে ইসলামীর সংস্কৃতি মেনে নিয়েছে। তাই খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে না গিয়ে তার কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছেন।’
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জামায়াতের পেটে ঢুকে গেছে। তাই তিনি তাদের সংস্কৃতি অনুসরণ করেন, তাদের কর্মসূচি পালন করেন। তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে না গিয়ে রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন। তিনি যে কর্মসূচি শুরু করেছেন তা থেকে বের হয়ে আসতে পারবেন না।’
বর্তমানে যারা সংলাপের কথা বলছেন তাদের উদ্দেশ্য করে কামরুল বলেন, ‘সব সময়ই কিছু জ্ঞানপাপী ও বুদ্ধিজীবী থাকে। ১৯৭১ সালেও কিছু বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তারই ধরাবাহিকতায় এখনও কিছু ‘সুশীল বাবু’ সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করছেন। তবে তারা সংখ্যায় খুব নগণ্য।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশে যেভাবে সন্ত্রাস দমন করা হয়ে থাকে ঠিক তেমনি বাংলাদেশেও যারা সহিংসতা ও সন্ত্রাস করছেন তাদেরও একইভাবে দমন করা হবে।’
সারাদেশের সহিংসতা বন্ধে মন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, এম এ করিম প্রমুখ।