ঢাকাTuesday , 27 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে সিংড়ায় ৯ বিএনপি নেতাকে নাশকতা মামলায় কারাগারে প্রেরণ

Link Copied!

নাটোরে সিংড়া উপজেলার ৯ বিএনপি নেতাকে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মামলায় অভিযুক্ত ১৪ জন নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মারুফ আহম্মেদের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক শুনানী শেষে ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। অপর ৫ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।
আইনজীবি নাজমুল হক জানান, গত ৫ জানুয়ারি রুজুকৃত এই বিশেষ ক্ষমতা আইনের মামলায় সকলেই হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মারুফ আহম্মেদের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন সকলেই।
আদালত যাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন তারা হলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বোরহার উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব মাষ্টার, উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা, সুকাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান তালুকদার ডালিম অপর যুগ্ম আহ্বায়ক বাবলু, কলম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার রশিদ রিপন, ইটালি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের টগর, শেরকোল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কালাম ও যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেলে ভরছে। সরকারের এই ফ্যাসিবাদী আচরণে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী এখন কারাগারের অন্ধকারে দিন যাপন করছে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি।