ঢাকাSaturday , 24 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৎস্য ব্যবসায়ী রাশেদ হত্যাকারীর ফাঁসির দাবিতে রাঙ্গাবালীর চরমোন্তাজে মানববন্ধন

Link Copied!

মৎস্য ব্যবসায়ী রাশেদ খানকে কুপিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়া হত্যাকারীর ইব্রাহিমের ফাঁসির দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শানিবার বিকাল ৫টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে নিহতের পরিবারসহ দুই শতাধিক লোক অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অভিযুক্ত ইব্রাহিমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী।

এ সময় বক্তৃতা করেন চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, কেন্দ্রীয় ছাত্রলীগের (সাবেক) উপ-গণশিক্ষা বিষক সম্পাদক ওহিদ খান রাজ ,ব্যবসায়ী মোঃ রাসেদ খান রিপন।

গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাশেদের মালিকানাধীন মাছবাহী ট্রলার নিয়ে চরমোন্তাজ থেকে গলাচিপা উপজেলার উদ্দেশ্যে রওনা হয় তিনজন। তাদের মধ্যে রাশেদ নিজে এবং মাঝি হিসেবে ছিলেন ইব্রাহিম ও জামাল মোল্লা।

পথিমধ্যে কলাপাড়া উপজেলার চম্পাপুর (ধানখালী) ইউনিয়নের পাটুয়া হয়ে গলাচিপা যাওয়ার পথে ক্যারিংবোটের মাঝি ইব্রাহিম হামলা চালায় মালিক রাশেদ ও জামালের ওপর। তাদের মধ্যে জামালের ওপর অতর্কিত হামলা চালালে আত্মরক্ষায় সে নদীতে ঝাঁপ দেয়। পরে আহত জামাল সাঁতরে তীরে উঠলেও মালিক রাসাদ খানকে কুপিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়ে লুট করা মাছ বরগুনা জেলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে নিয়ে বিক্রি করতে গেলে ট্রলার মাঝি ইব্রাহিমকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পাঁচ দিন পরে পাথরঘাটা উপজেলার বিষখালী নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

রাশেদ রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের আলতাফ হোসেনের ছেলে।