ঢাকাSunday , 22 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে শহীদ মিনারে মানুষের ঢল
সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান

Link Copied!

Rangpur-21-February-Shahid-রংপুর প্রতিনিধি : বিশ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে অব্যহত নাশকতা, সন্ত্রাস ও সহিংসতা বন্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ১৪ দলের নেতারা।
শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা এ আহ্বান জানান।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকারের গৃহীত কার্যক্রমের প্রশংসা করে বক্তারা বলেন, ‘৫২’র ভাষা শহীদদের আত্মত্যাগ ও ৭১’র মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে চলমান যুদ্ধাপরাধীদের বিচার কার্য দ্রুত শেষ করার পাশাপাশি ক্ষমতালোভী বিএনপি-জামায়াত নারকীয় তাণ্ডব বন্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করুন।’
জনগণ খালেদা জিয়ার ডাক এখন আর কানে নেন না বলে দাবি করেন তারা।
দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন স্থানে শোক র‌্যালি, কুরআন খতমসহ নানান অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
রাত বারোটা এক মিনিটে পাবলিক লাইব্রেরি মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুর নেতৃত্বে সিটি কর্পোরেশন পরিষদ। পরে বিভাগীয় কমিশনার মুহম্মদ দিলওয়ার বখ্ত ও জেলা প্রশাসক ফরীদ আহাম্মদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আব্দুর রাজ্জাকের (পিপিএম) নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু এবং মহানগর সভাপতি শাফিয়ার রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনসহ বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধঅ জানান। এ সময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে নিহতদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সকালে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি শোক র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে সন্ধ্যায় শহীদ মিনারে শোক সভার আয়োজন করা হয়েছে। এতে সিটি মেয়র, জেলা প্রশাসক, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ ১৪ দল নেতারা বক্তব্য দেবেন।
এদিকে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি ড. নুর-উন-নবী চৌধুরীর নেতৃত্বে ক্যাম্পাসে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
এছাড়া কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে শোক সভা, শিশু-কিশোরদের সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।