ঢাকাSaturday , 24 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দোকানে আগুন, ১ জনের মৃত্যু ২ জন গুরুতর আহত

Link Copied!

মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকানটিতে মুদি পণ্যের পাশাপাশি গ্যাস সিলিন্ডার ও ডিজেল-পেট্রোল বিক্রি করা হতো। আগুনে ওই দোকানির অন্তত ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে দশ লক্ষাধিক টাকার পণ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চিতলমারীর স্টেশন অফিসার এস এম আব্দুল ওয়াদুদ।
জানাগেছে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট-চিতলমারী সড়কের পাশে কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে মো. বাচ্চু শেখের সাদমান স্টোরে (মুদি দোকান) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় দগ্ধ আমিনুর রহমান মুন্সি (১৭) নামের এক কিশোরকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। সে কচুয়া উপজেলার ধোপাখালি এলাকার রেজাউল মুন্সির ছেলে। একই এলাকার লুৎফর রহমান শেখের ছেলে হাবিবুর রহমান শেখ (২০) ও মৃত সোমেল শেখের ছেলে হৃদয় শেখ অন্তর (১৮) দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, চিতলমারীর স্টেশন অফিসার এস এম আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। দোকানের ভেতরে থাকা গুরুতর আহত আহত তিনজনকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ওই ব্যবসায়ীর অন্তত ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।