গাজীপুরের শ্রীপুরে একটি বিদেশি পিস্তল, ১রাউন্ড গুলি ও ১০০পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন গাজীপুরের (কালিয়াকৈরে সার্কেল)সহকারী পুলিশ সুপার আজমির হোসেন।
আটক রফিকুল ইসলাম (৪৫) পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের শরাফত আলীর ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এস.আই) এনায়েত গণমাধ্যম কে জানান, “শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বরমী এলাকার বরমী-সিংহস্রী আঞ্চলিক সড়কের খলিফা বাড়ির মোড়ে মাদক বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালায় পুলিশ সদস্যরা। অভিযানে রফিকুল ইসলাম নামে ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল,১ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গাজীপুরের (কালিয়াকৈরে সার্কেল)সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন,আটক রফিকুল ইসলামের নামে শ্রীপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে।

