ঢাকাSaturday , 21 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাপ্য সময়ের যেকোনো দিন কামারুজ্জামানের রিভিউ

Link Copied!

Kamaruzzaman-3
নিজস্ব প্রতিবেদক : মাববতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দণ্ডের বিষয়ে আইন অনুযায়ী প্রাপ্য সময় ১৫ দিনের মধ্যে যেকোনো দিন নিভিউ পিটিশন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে বেলা ১১টা ২২ মিনিটে বের হয়ে জেলগেটে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তাজুল ইসলাম বলেন, ‘কামারুজ্জামান বলেছেন প্যানেল বিচারপতিদের মধ্যে একজন বিচারপতি ফাঁসির ব্যাপারে ভিন্নমত পোষণ করেছিলেন। তিনি যে পয়েন্টগুলোতে ভ্ন্নিমত দিয়েছেন ওই পয়েন্টগুলো এবং সুপ্রিমকোর্ট যে পয়েন্টগুলোতে ভুল করেছিল সেগুলো ধরে রিভিউ পিটিশন করতে বলেছেন কামারুজ্জামান।’
উল্লেখ্য, গত বুধবার কামারুজ্জামানের ৫৭৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। গত বৃহস্পতিবার  ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন।
গত বছরের ৩ নভ্ম্বের একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।
মুক্তিযুদ্ধের সময় হত্যা-নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছর ৯ মে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।