ঢাকাSunday , 18 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা দুদু

Link Copied!

রাজধানীর আলাদা তিন থানার নাশকতার ৮ মামলার মধ্যে ৫ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন। এর মধ্যে রমনা মডেল থানার তিনটি, বাড্ডা ও পল্টন থানার একটি করে মামলায় জামিন পেয়েছেন তিনি। এছাড়া পল্টন থানার ৩ মামলায় নথি না থাকায় শুনানি হয়নি।
তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করে বলেন, আরও ৫ মামলায় জামিন পেলে তিনি কারামুক্তি পাবেন।
এদিন দুপুরে রাজধানীর পল্টন থানার ৪, রমনা থানার ৩ ও বাড্ডা থানার ১ মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। তারপর জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা।
গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় বোনের বাসা থেকে দুদুকে আটক করে ডিবি পুলিশ। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।