ঢাকাThursday , 15 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় একদিনে শনাক্ত ৪৪ জন

Link Copied!

দেশে করোনায় শনাক্ত আরও ৪৪ জন হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এ সব রোগী শনাক্ত হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭৭টি। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৯ দশমিক ২২ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, কোভিড-১৯ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে ২০ লাখ ৪৭ হাজার ৭৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।