ঢাকাThursday , 15 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারামুক্ত হলেন এ্যানি

Link Copied!

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে তিনি কামিশপুর কারাগার থেকে বের হন বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

গত বছরের ১০ অক্টোবর রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সে সময় ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম জানিয়েছিলেন, ২৫ মে ধানমন্ডি থানায় বিরুদ্ধে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে লক্ষ্মীপুরে ২টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।