ঢাকাThursday , 19 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্যমন্ত্রীর আশা আগের অবস্থান থেকে সরে আসবেন মমতা

Link Copied!

Tofael-mamataনিজস্ব প্রতিবেদক : ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগের চিন্তাভাবনা ও অবস্থান থেকে সরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার সচিবালয়ে ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী বেনেদিট্টো দেল্লা ভিদোভার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছি।’
আর ল্যান্ড বাউন্ডারি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘মমতার সফর উপলক্ষে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করেনি সরকার।’
বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তার মানে- সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে সবকিছু বাধাগ্রস্থ করছে বিএনপি।’
এটা পর্যায়ক্রমে শান্তিপূর্ণ অবস্থানে যাবে বলেও ইতালির উপপরাষ্ট্রমন্ত্রীকে জানান তোফায়েল।
তিনি আরো বলেন, ‘হরতাল জনগণ প্রত্যাহার করেছে। ক্রমে ক্রমে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে। কিছুদিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতাও নিমূল হবে। সন্ত্রাসী কার্যকলাপ বেশিদিন ঠিকে থাকে না, সেটাই প্রমাণিত হবে।’
এদিকে ইতালি এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইতালি বাংলাদেশের ভালো বন্ধু। স্বাধীনতার পর থেকে ইতালির সঙ্গে বাংলাদেশ ভালো সম্পর্ক বজায় রেখে আসছে।’
এছাড়া গত ২০১৩-২০১৪ অর্থ বছরে ইতালিতে ১ হাজার ৩৩২ দশমিক ৩৯ মিলিয়ন ডলার রপ্তানি করে বাংলাদেশ। এর বিপরীতে আমদানী করে ২৮৭ দশমিক ৬০ মিলিয়ন ডলার।
এর মধ্যে বাংলাদেশ থেকে প্রধানত রপ্তানি করা হয়- নিটওয়্যার, ওভেন গার্মেন্ট, চামড়া ও চামড়া জাত পণ্য, তামাক, চিংড়ি, ভেজিটেবল ইত্যাদি। আর আমদানি করা হয়- মেশিনারি, ইলেক্ট্রনিক্স মেশিনারি, প্লাস্টিক পণ্য ইত্যাদি।
মন্ত্রী বলেন, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ২ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’