ঢাকাThursday , 8 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে রক্ত ঝড়ছে, সরকার কার্যকরি উদ্যোগ নিতে পারছে না: রিজভী

Link Copied!

আজ সীমান্তে রক্ত ঝড়ছে, সরকার কার্যকরি উদ্যোগ নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশের মানুষের জীবন এবং ভূমি এখন অরক্ষিত। পাশ্বর্বর্তী দেশ থেকে দলে দলে লোক এবং অস্ত্র বাংলাদেশে অনুপ্রবিষ্ট হচ্ছে। আর বাংলাদেশ সরকারের অভিসন্ধিপ্রসূত নিরবতা মূলত দেশের মানুষকে নতজানু করার এক গভীর চক্রান্ত।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বান্দরবানের নাইখ্যাংছড়িতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। সেখানে বাংলাদেশের নাগরিকরা চরম নিরাপত্তাহীনতায়। সীমান্তে বাংলাদেশি এলাকায় নারী-পুরুষ কেউ নিরাপদ নয়। জীবন যাচ্ছে মর্টার শেলে। বাংলাদেশের চারদিকে সীমান্ত এলাকায় এখন রক্তক্ষয়ী খেলা চলছে প্রতিবেশী দেশগুলোর ছোঁড়া অস্ত্রের আঘাতে। বাংলাদেশের মানুষের জীবন এবং ভূমি এখন অরক্ষিত। পাশ্বর্বর্তী দেশ থেকে দলে দলে লোক এবং অস্ত্র বাংলাদেশে অনুপ্রবিষ্ট হচ্ছে। আর বাংলাদেশ সরকারের অভিসন্ধিপ্রসূত নিরবতা মূলত দেশের মানুষকে নতজানু করার এক গভীর চক্রান্ত।
বিএনপি সরকারের সময় সীমান্ত নিরাপদ ছিলো দাবি করে রিজভী বলেন, কথায় কথায় ভারত সীমান্তে গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বান্দরবানে সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। মানুষের জীবন হুমকির মুখে, ভূমি অরক্ষিত হয়েছে।
তিনি বলেন, আজ সীমান্তে রক্ত ঝড়ছে, সরকার কার্যকরি উদ্যোগ নিতে পারছে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের কেউ নিরাপদ নয়।