ঢাকাSaturday , 3 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

অনলাইন ডেস্ক
February 3, 2024 6:10 pm
Link Copied!

নারায়ণগঞ্জের খানপুর এলাকায় বিআইডব্লিউটিএর গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ আগুন লাগে।
জানা গেছে, বিআইডব্লিউটিএর গুদামে মজুদ করা প্লাস্টিক পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, খবর পেয়ে আমাদের নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও আদমজী স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
২০১৮ সালের নভেম্বর মাসেও একই স্থানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।