ঢাকাThursday , 1 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ৫০টি দোকান উচ্ছেদ করলো সড়ক ও জনপথ বিভাগ

Link Copied!

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকার ৫০টি দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কুমিল্লা সড়ক বিভাগের আওতাধীন ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক (এন-১) এর ৪৪তম কিলোমিটারে ভাগলপুর এবং ছোট মোহাম্মদপুর মৌজায় শহীদনগর নামক স্থানে সওজ’র অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে নির্মিত প্রায় ৫০টি দোকানঘর/স্থাপনা উচ্ছেদ করা হয়।
উক্ত অভিযানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে দিকনির্দেশনা প্রদান করেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
অভিযানকালে কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, দাউদকান্দি-চান্দিনা সার্কেলের এএসপি এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক পিপিএম, গৌরীপুর পুলিশ কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস দাউদকান্দি ও দাউদকান্দি পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কুমিল্লা পুলিশ লাইন্স থেকে আগত একটি টিম এবং দাউদকান্দি মডেল থানা ও দাউদকান্দি হাইওয়ে থানার দু’টি টিম। এ সময় স্থানীয় ইউনিয়র পরিষদ চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।