রাজধানীর গুলশানের নিকেতনে একটি বাসায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে রাসেল আহমেদ (৩২ বছর) বয়সী এক যুবক আত্মহত্যা করেছে, সে পেশায় গাড়িচালক ছিলেন।
রোববার (২৮ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে গুলসান নিকেতনের এফ ব্লকের ১১ নাম্বার ভবনের পঞ্চম তলায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে রবিবার রাত সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতকে(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা সহর্কমি জানান, তার গ্রামের বাড়ি শরিয়তপুরের ডামুড্ডা উপজেলার চরবয়রা গ্রামের মো. খোরশেদের ছেলে। নিকেতনের ওই ভবনে চিশতী গ্রুপের গাড়িচালক ছিলেন তিনি।
তিনি আরও বলেন, আপনারা রাতে খাবারের জন্য তার রুমে গিয়ে ডাকাডাকি করি কোন সারা শব্দ না পেয়ে পরে দারোয়ান কে ডেকে দরজা ভেঙ্গে তাকে রশি দ্বারা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তবে আমরা জানতে পেরেছি তাদের স্ত্রীর সাথে মন মালিন্য চলছিল, পারিবারিক কারণে হয়তো সে আত্মহত্যা করতে পারে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো:বাচ্চু মিয়া বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বিষয়টি গুলশান থানাকে অবগত করা হয়েছে।

