ঢাকাTuesday , 23 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় নারী উদ্যোক্তা গ্রেপ্তার

খুলনা ব্যুরো
January 23, 2024 8:43 pm
Link Copied!

খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক এবং খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে (৩৫) গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ।

গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েল মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, গত অক্টোবর মাসে খুলনা সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ফাতেমাতুজ জোহরা লিন্ডা খুলনায় নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। এছাড়া অনলাইন সেলার গ্রুপ নামের একটি ফেসবুক পেজের এডমিন।