ঢাকাMonday , 22 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর সংবাদ সম্মেলন

Link Copied!

ফেনীর সোনাগাজীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মতিগঞ্জ ইউনিয়নের দারোগারহাট সংলগ্ন গোলাল আহমেদর ছেলে ইরাক প্রবাসী আমির হোসেন। রোববার (২১ জানুয়ারি) সকাল ১১টায় পালগিরি গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে আমির হোসেন জানান, তিনি একজন ইরাক প্রবাসী। পরিবারের মুখে হাসি ফোটাতে ও জীবন জীবিকার তাগিদে তারা ৪ ভাই প্রবাসে ব্যবসা ও চাকুরীরত আছেন। তিনি প্রবাসের কষ্টার্জিত টাকায় পালগিরি মৌজার সিএস ১৬৬ দাগ, বিএস ৩২৭ দাগে ২ শতাংশ পুকুরের অংশ কবরস্থানের জন্য খরিদ করেন। যা গত ৩০ অক্টোবর ৬০ শতাংশ আমির হোসেনের নামে বায়নাপত্র করা হয়েছে ও গত ৫ ডিসেম্বর মতিগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে সম্পাদিত দলিল নং ৭৬৭৫/২৩ মূলে দাতা- জাহাঙ্গীর আলম থেকে ২ শতক জমি কবরস্থানের জন্য তার পিতা গোলাল আহমেদের নামে রেজিস্ট্রি করা হয় এবং আমরা উক্ত জায়গার মালিক ও দখলদার হই।
আমির হোসেনের ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান সেলিম তার নিকটাত্মীয় হওয়ার সুবাদে বায়নাপত্রের বিষয় নিয়ে শলাপরামর্শ করেন তিনি। এ সময় মেম্বার মিজানুর রহমান কাগজপত্র দেখে আমির হোসেনকে বলেন, এই জায়গা নিয়ে সমস্যা আছে তোমার অনেক টাকা খরচ করতে হবে। আমির হোসেন খরচের (টাকা) পরিমাণ জানতে চাইলে মিজানুর রহমান সেলিম জানান, ৫ লাখ টাকা লাগবে। আমির হোসেন তার প্রবাসে উপার্জিত এতো কষ্টের টাকা দিতে রাজি না হওয়ায় মিজানুর রহমান তার সাথে উত্তেজিত আচরণ করেন। এছাড়াও, জায়গা কিভাবে দখলে নাও আমি দেখে নিবো বলে রাগান্বিত অবস্থায় আমির হোসেনের ঘর থেকে বের হয়ে যান মিজানুর রহমান। এরপর গত ১৬ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৭টায় কিছু মানুষকে ধর্মীয় অনুভূতির কথা বলে উস্কানি দিয়ে আমির হোসেনের কবরস্থানের জায়গা জবরদখল করার চেষ্টা চালান বলে সংবাদ সম্মলেন অভিযোগ করেন আমির হোসেন। এসময় তিনি বাঁধা দিতে গেলে তাকে আক্রমণ করার চেষ্টা করলে এলাকাবাসীর কারণে আমির হোসেন প্রাণে রক্ষা পান বলে দাবি করেন। এ সময় বিবাদী সেলিম মেম্বার তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে ও হুমকি ধমকি দেয়।
একইদিন সকাল ১১টার সময় আমির হোসেনের পারিবারিক কবরস্থানের জায়গায় বাউন্ডারি দিয়ে জবরদখল করতে সেলিম মেম্বার ইট নিয়ে আসেন। এ সময় আমির হোসেন এবং তার বাবা সমাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জায়গার কাগজপত্র প্রদর্শন করে মালিকানা দাবি করেন। বিকেল সাড়ে ৪টায় কিছু অপরিচিত লোকজন নিয়ে এসে আমির হোসেনের ভিডিও ধারণ করে নানারকম হুমকি ধমকি প্রদান করেন।
সংবাদ সম্মেলনে প্রবাসী আমির হোসেন আরও জানান, কবরের জন্য জায়গা কিনেও কিছু চাঁদাবাজের কারণে তিনি শান্তিতে নেই। তার ক্রয়কৃত জমির দখল বুঝে পেতে এবং চাঁদাবাজ জবরদখল চেষ্টাকারীদের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ইউএনও সোনাগাজী এবং মডেল থানার ওসি সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ইতিমধ্যে সোনাগাজী মডেল থানায় ১৬/০১২০২৪ ইং লিখিত অভিযোগ এসডিআর ৮৭৮ দায়ের করি ও আমার পিতা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সোনাগাজীতে মামলা দায়ের করেছেন বলে উল্লেখ করেন আমির হোসেন।
প্রবাসী আমির হোসেনের সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে প্রতিপক্ষ সেলিম মেম্বারের বক্তব্য জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ বলেন, প্রবাসীর একটি অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।