ঢাকাWednesday , 17 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পল্টন থানার আরেক মামলায় জামিন পেলেন ফখরুল

Link Copied!

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ কেন্দ্র করে পল্টন থানার একটি মামলায় জামিন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে ওই ঘটনায় মির্জা ফখরুল তার বিরুদ্ধে করা ১১ মামলার ১০টিতে জামিন পেলেন। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

 

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। আহত হন পুলিশের ৪১, আনসারের ২৫ সদস্য ও ২০ জন সাংবাদিক।

গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের নিজ বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। গত ৯ জানুয়ারি রাজধানীর রমনা ও পল্টন থানার নাশকতার পৃথক ৮ মামলায় মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করেন আদালত। তবে দুই মামলায় জামিন না হওয়ায় তিনি কারামুক্ত হতে পারছেন না।